২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির পর্যবেক্ষকদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিহত সেনাদের লাশ বিনিময় হয়েছে। বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে এ বিনিময় অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা বেলটা।
সংবাদ সংস্থাটির তথ্য অনুযায়ী, গোমেল অঞ্চলের নোভায়া গুতা চেকপয়েন্টে দুই দেশের মধ্যে লাশ বিনিময় হয়। এ সময় রাশিয়া ইউক্রেনের কাছে ২৫২টি লাশ হস্তান্তর করে। বিপরীতে ইউক্রেন রাশিয়ার কাছে ফেরত দেয় ২৫টি লাশ।
বেলটা আরও জানিয়েছে, বেলারুশের ভূখণ্ডে এ পর্যন্ত ৭০টিরও বেশি মানবিক সহায়তা ও লাশ বিনিময়সংক্রান্ত অভিযান পরিচালিত হয়েছে।
ঘটনাস্থলের ভিডিওতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির পর্যবেক্ষকদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করতে দেখা গেছে। যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে সাধারণত সমানসংখ্যক বন্দি হস্তান্তর করা হলেও মরদেহ ফেরত দেয়ার ক্ষেত্রে সংখ্যার এমন পার্থক্য স্বাভাবিক।
যদিও রাশিয়া কিংবা ইউক্রেন- কোনো দেশই তাদের সামরিক বাহিনীর হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি নিহত সেনার যে সংখ্যা উল্লেখ করেছেন, কিয়েভপন্থি বিশ্লেষকদের অনেকের কাছেও তা অবাস্তবভাবে কম বলে মনে হয়েছে।


