Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৬০ বছর পর ফিরে এল ক্যামব্রিজের সেই বই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০ পিএম

৬০ বছর পর ফিরে এল ক্যামব্রিজের সেই বই

কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি। ছবি: বিবিসি

Advertisement

বহু আগে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে একটি বই নেয়া হয়েছিল, কিন্তু তা আর ফেরত আসেনি। দীর্ঘ ৬০ বছর পর অবশেষে বইটি ফেরত পাওয়া গেছে। এমনই এক অদ্ভূত কাণ্ড ঘটেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। 

কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি ক্যামব্রিজের লাইব্রেরি থেকে নেয়া হয়েছিল ৬০ বছর আগে। বর্তমান সময়ের হিসেবে সপ্তাহে দেড় পাউন্ড করে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড। বইটি ফিরে পাওয়ার পর এখন লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। 

গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বুধবার ওই বইটি ফেরত দেয়ার পর সেটি মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়।

বইটি ফেরত পেয়ে এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার’। একইসঙ্গে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা।

কর্তৃপক্ষের ভাষ্য, ‘হয় এটি একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক’।

তবে একজন মুখপাত্র বলছেন এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা

Advertisement

ক্যামব্রিজ ৬০ বছর বই

Advertisement

আরও পড়ুন

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ

ডিজিটাল গোয়েন্দাগিরিতে পর্দাফাঁস সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

সৌদি যুবরাজ-আমিরাত-নেতানিয়াহুর ২০০ কোটি ডলারের গোপন লেনদেন

রয়টার্স এক্সক্লুসিভ ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

পশ্চিম তীরে লকডাউনের নির্দেশ নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম