Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টিপু সুলতানের নাম ইতিহাস থেকে সরাতে চাইছে বিজেপি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৫:৪৭ পিএম

টিপু সুলতানের নাম ইতিহাস থেকে সরাতে চাইছে বিজেপি

Advertisement

দক্ষিণ ভারতের মহীশূরের রাজা টিপু সুলতান সম্বন্ধে কর্নাটকের স্কুলে ইতিহাসের পাঠ্য বইগুলোতে যা লেখা আছে, তা সরিয়ে দেয়ার কথা ভাবছে বিজেপি সরকার।

দক্ষিণ ভারতের মহীশূরের রাজা টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান।

মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, "টিপু জন্ম-জয়ন্তী আগেই বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল পাঠ্য বইতে যা রয়েছে টিপু সুলতানের সম্বন্ধে, সেগুলোও সরিয়ে দেয়ার কথা ভাবছি আমরা।"

সিদ্ধান্ত নেয়া যে সময়ের অপেক্ষা, সেটাও উল্লেখ করেছেন মি. ইয়েদুরাপ্পা।

বিজেপির এক নেতা এর আগে দাবি করেছিলেন যে, টিপু সুলতানকে যেভাবে গৌরবান্বিত করা হয় স্কুলের পাঠ্য বইগুলিতে, তা বন্ধ করা উচিত। টিপু সুলতান হিন্দুদের ওপরে সাংঘাতিক অত্যাচার করতেন বলেও মন্তব্য করেছিলেন কোডাগু জেলা থেকে নির্বাচিত বিধানসভা সদস্য, বিজেপির এ. রঞ্জন। 

মহীশূর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সেবাস্টিয়ান যোসেফ বলেন, টিপু সুলতানকে ভারতীয় ইতিহাসের একজন 'খলনায়ক' হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

টিপু সুলতান

Advertisement

আরও পড়ুন

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

মুক্তির পরই সিজেপি নেতাদের তলব করল পুলিশ

মুক্তির পরই সিজেপি নেতাদের তলব করল পুলিশ

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম