Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনীর হাতে দুইদিনে ২৭ ফিলিস্তিনি আটক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০২:৪৩ পিএম

ইসরাইলি বাহিনীর হাতে দুইদিনে ২৭ ফিলিস্তিনি আটক

ছবি: আনাদলু

Advertisement

অবরুদ্ধ পশ্চিম তীরে সোমবার রাতভর অভিযান চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এর আগে রোববার রাতে ১৫ জনকে আটক করে তারা। 

এ নিয়ে দুইদিনে ২৭ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে। 

অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরাইলি দখলদার বাহিনী।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এসব ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তবে কথিত কর্মকাণ্ডের সঙ্গে আটক ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে ইহুদিবাদী রাষ্ট্রটি। 

এর আগে গত ৩০ অক্টোবর ইসরাইলি সেনারা পশ্চিম তীর ও জেরুজালেমে অভিযান চালিয়ে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতরা প্রতিরোধমূলক কাজ এবং ইসরাইলবিরোধী অভিযানের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেনারা।

Advertisement

ইসরাইল ফিলিস্তিন আটক

Advertisement

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম