Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদ, চোখে ব্যান্ডেজ নিয়ে সংবাদ পাঠ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১০:৩৭ এএম

সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদ, চোখে ব্যান্ডেজ নিয়ে সংবাদ পাঠ

ফিলিস্তিন টিভিতে চোখে ব্যান্ডেজ নিয়ে দুই প্রেজেন্টারের সংবাদ পাঠ। ছবি: মিডল ইস্ট মনিটর

Advertisement

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এক চোখে ব্যান্ডেজ প্রদর্শন করে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।  অভিনব ওই প্রতিবাদ টিভি চ্যানেলের সংবাদ পাঠের সময়ও হচ্ছে।

ফিলিস্তিন টিভিতে সোমবার রাত ৯টার খবরে দুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পড়তে দেখা যায়। বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচ্য বিষয়।  

শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় হানাদার বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক। ঘটনাটি ফিলিস্তিনসহ আরব দেশগুলোতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

MuathEye, EyeofTruth ও MuathAmarneh হ্যাশট্যাগেও চলছে প্রতিবাদ।

সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী ৩৫ বছর বয়সী আমারনাকে লক্ষ্য করে গুলি করে।

ইসরাইলের সীমান্ত পুলিশ দাবি করেছে, শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

আমারনার পরিবার জানিয়েছে, জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের জানিয়েছে যে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। গুলির কারণে তার চোখে ‘গুরুতর’ জখম হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

Advertisement

ফিলিস্তিন

Advertisement

আরও পড়ুন

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

৫ বছরেরও বেশি সময় পর ছেলের সঙ্গে কথা বললেন অং সান সু চি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম