Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিজেপির পেইড এজেন্ট ওয়াইসি: মমতা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ০১:১১ পিএম

বিজেপির পেইড এজেন্ট ওয়াইসি: মমতা

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির কাছ থেকে টাকা নেয় আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন।

কোচবিহারে এক কর্মিসভায় সোমবার এমনই দাবি করলেন তৃণমূল নেত্রী। দলের নেতাকর্মীদের ওয়াইসির ব্যাপারে সতর্ক করেন তিনি।  খবর জি নিউজের।

সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের পূর্ণিয়া জেলার কিশানগঞ্জ কেন্দ্রে জয়লাভ করে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন।

এর পরই হঠাৎ কোচবিহার জেলাজুড়ে দলটির রাজনৈতিক পোস্টারে ছেয়ে যায়। তাতে লেখা- 'অপেক্ষা শেষ, এবার মিশন পশ্চিমবঙ্গ'।

হায়দরাবাদভিত্তিক দক্ষিণের এই রাজনৈতিক দলের হঠাৎ এমন সক্রিয়তায় চমকে ওঠেন শাসক তৃণমূলের নেতারাও। তার পরই কোচবিহার সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাবধান বাণীর তাৎপর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন যদিও মুখে ওয়াইসির নাম করেননি মমতা। নাম না করেই তিনি বলেন, 'ওরা বিজেপির কাছে টাকা নেন। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরাবাদে। এখানে নয়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ওয়াইসির দল এ রাজ্যে সক্রিয় হলে তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাবে তারা।

এই মুসলিম ভোটব্যাংক যে তার অন্যতম ভরসা তা বারবার নিজেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পশ্চিমবঙ্গে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিনকে অঙ্কুরেই বিনাশ করতে চান তিনি।  

Advertisement

মমতা ওয়াইসি পেইড এজেন্ট বিজেপি

Advertisement

আরও পড়ুন

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম