Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নারী সহকর্মী নিয়ে নাগিন নাচ নেচে বরখাস্ত শিক্ষক, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ১২:০০ পিএম

নারী সহকর্মী নিয়ে নাগিন নাচ নেচে বরখাস্ত শিক্ষক, ভিডিও ভাইরাল

ছবি- ইউটিউব

Advertisement

ট্রেনিং সেশনের বিরতিতে নাগিন নাচ নেচে ফেঁসে গেছেন তিন শিক্ষক। এদের একজন হয়েছেন বরখাস্ত, দুজনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে তারাও বরখাস্ত হতে পারেন।

শিক্ষকদের ট্রেনিং চলাকালে এমন নাগিন ড্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে প্রথমে অনেকেই হতবাক হলেও পরে বিষয়টি নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা গেছে, শ্রেণিকক্ষের মেঝেতে নাগিন হয়ে ফণা তুলছেন এক নারী শিক্ষক। হাতের রুমালকে বীণ বানিয়ে বাজানোর অভিনয় করছেন অপর এক শিক্ষক। তার বীণে নাচছেন সেই শিক্ষিকা। ছোবল দিতে উদ্যত হয়েছেন। পুরো বিষয়টি উপভোগ করছেন অন্যরা।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার ভারতের রাজস্থানের জালোরে একটি টিচার্স ট্রেনিং সেন্টারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার জালোরে শিক্ষকদের একটি ট্রেনিং চলাকালে বিরতিতে একঘেয়েমি দূর করতে নাগিন ড্যান্সে অংশ নেন তিন শিক্ষক। তাদের মধ্যে একজন ছিলেন ওই ট্রেনিংয়ের প্রধান ট্রেনার।

আর সেই ভিডিও ভাইরাল হওয়াই কাল হয়ে দাঁড়াল ওই তিন শিক্ষকের ওপর। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ট্রেনারকে বরখাস্ত করেছে জালোরের জেলা শিক্ষা অধিদফতর।

এ বিষয়ে জালোরের জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশ্বল বলেন, যে শিক্ষক নাগিন ড্যান্সের আয়োজনে ছিলেন, আমরা তাকে বরখাস্ত করেছি। নাচে অংশ নেয়া অন্য দুই শিক্ষককে শোকজ লেটার দিয়েছি।  তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

অন্য দুজনকে বরখাস্ত না করে সতর্ক করা হলো কেন– প্রশ্নে তিনি ভারতীয় ওই গণমাধ্যমকে জানান, ওই দুজন একেবারেই নতুন।  হয়তো নিয়ম ঠিকমতো জানেন না। তাই তাদের সুযোগ দেয়া হচ্ছে। নাচে কোনো ক্ষতি নেই, কিন্তু আচরণবিধি তো মানা উচিত। একজন ট্রেনার এমনটি করলে কীভাবে ট্রেনিং চলবে?

এদিকে নাচের কারণে শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ায় শিক্ষা অধিদফতরের কঠোর সমালোচনা করেছেন ওই জেলার বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষকরা।  এ নিয়ে নানা প্রশ্ন করছেন তারা।

এক শিক্ষক বলেছেন, ওই তিন শিক্ষক তো শুধু বিরতির সময়টা উপভোগ করছিলেন। এতে কি ট্রেনিংয়ের ক্ষতি হয়েছে? অশালীন কিছু ঘটেছে? এমন তো কিছুই ঘটেনি। সরকারি কর্মকর্তারা কি সহকর্মীদের সঙ্গে একটু মজাও করতে পারবেন না?

উল্লেখ্য, দিন দশেক আগে মাতাল বরের নাগিন ড্যান্স দেখে বিয়ে ভেঙে দিয়েছিলেন কনে। ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানে।

সে ঘটনা ভাইরালের পর এবার প্রায় একই রকম নৃত্য প্রদর্শন করে বরখাস্ত হলেন শিক্ষক।

তিন শিক্ষকের নাগিন ড্যান্সের ভিডিও দেখুন-

 

Advertisement

নাগিন শিক্ষক

Advertisement

আরও পড়ুন

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম