Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ডিক্যাপ্রিও অ্যামাজনে আগুন লাগাতে অর্থ দিয়েছেন’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০১:৫৮ পিএম

‘ডিক্যাপ্রিও অ্যামাজনে আগুন লাগাতে অর্থ দিয়েছেন’

Advertisement

অ্যামাজন বনে ভয়াবহ দাবানলের পেছনে হলিউড সুপারস্টার ও পরিবেশকর্মী লিওনার্দো ডিক্যাপ্রিওকে দায়ী করেছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

তিনি বলেছেন, ডিক্যাপ্রিও একটি অলাভজনক প্রতিষ্ঠানকে টাকা দিয়ে এ আগুন লাগিয়েছেন। খবর আলজাজিরার।

ব্রাজিলের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেন,  আগুনের ছবি তুলে তা দেখিয়ে অর্থ সংগ্রহের জন্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) অগ্নিনির্বাপকদের টাকা দেয়। তিনি অভিযোগ করেন, এর মধ্যে ডিক্যাপ্রিও ৫ লাখ ডলার প্রদান করেন।

বোলসোনারো গত শুক্রবার তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, লিওনার্দো ডিক্যাপ্রিও শান্ত মানুষ, কিন্তু তিনি অ্যামাজনকে অত্যাচার করতে টাকা দিয়েছেন।’

ডিক্যাপ্রিওর পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ‘আর্থ অ্যালায়েন্স’ গত জুলাই ও আগস্ট মাসে অ্যামাজনে লাগা আগুন নেভাতে ৫ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন।

ব্রাজিল প্রেসিডেন্টের করা অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিনেতা। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তদন্তে যে দুই অলাভজনক প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, তিনি তাদের অর্থ দেননি।

ডিক্যাপ্রিও আরও বলেন, সহায়তা পাওয়ার মতো হলেও ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা অর্থ প্রদান করিনি। আমি গর্ব করি, এই অপূরণীয় ক্ষতিগ্রস্ত বনটির পাশে আমি দাঁড়াতে পেরেছিলাম।’

 

Advertisement

অর্থ দিয়েছেন আগুন লাগাতে ডিক্যাপ্রিও অ্যামাজনে

Advertisement

আরও পড়ুন

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

গুগলের সিইও সুন্দর পিচাইকে কেন ‘দানব’ বললেন ট্রাম্প

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠক ইস্যুতে যা বলল সৌদি আরব

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

এক মাসেই ৫ শতাংশ কমল স্বর্ণের দাম

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

‘বছরের পর বছর একটানা ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম