Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রথম হিজাব পরিহিতা এমপি পেল ব্রিটেনের পার্লামেন্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ পিএম

প্রথম হিজাব পরিহিতা এমপি পেল ব্রিটেনের পার্লামেন্ট

Advertisement

ব্রিটেনের পার্লামেন্টে মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম যাচ্ছেন হাউস অব কমন্সে। বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী এমপির নাম আফসানা বেগম।

বাংলাদেশে আফসানা বেগমের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে টাওয়ার হ্যামলেটসে বেড়ে ওঠেছেন তিনি।

সদ্য অনুষ্ঠিত ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির চরম ভরাডুবি হয়েছে।

অথচ নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী শন ওককে প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন আফসানা।

পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো দাঁড়িয়েই বিপুল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আফসানা।

আফসানা ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়েছেন যেখানে কনজারভেটিভ প্রার্থী শন ওকের ঝুলিতে জমা পড়ে মাত্র ৯ হাজার ৭৫৬ ভোট।

তার বিজয়ে বাংলাদেশি কমিউনিটি আরেকজন বাংলাদেশি এমপি পেল। বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা।

এদিকে প্রথম বিজয়ী এমপি আফসানা তার আসনের ভোটার, ক্যাম্পেইনার এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, আমার নির্বাচনী প্রচারণায় লেবার পার্টি এবং আমার বন্ধু ও পরিবারের সদস্যরা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ভবিষ্যত কাজেও তারা সহযোগিতা করবেন বলে আমার প্রত্যাশা থাকবে।

প্রসঙ্গত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনটি মূলত বাংলাদেশি অধ্যুষিত। এটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত।

প্রায় দুই দশক ধরে এ আসনে এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক। চলতি বছরের শুরুর দিকে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

তখন অনেকটা চমক দেখানোর মতো করে আসনটিতে মনোনয়ন পেলেন বাঙালি তরুণী আফসানা বেগম। তিনি লেবার দলের লন্ডন রিজিয়ন শাখার সদস্য।

 

 

Advertisement

আফসানা হিজাব

Advertisement

আরও পড়ুন

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

স্বর্ণের দাম আরও বাড়ল

স্বর্ণের দাম আরও বাড়ল

রাহুলের গাড়িবহরে পরপর পাঁচ গাড়ির ধাক্কা, অল্পের জন্য রক্ষা

রাহুলের গাড়িবহরে পরপর পাঁচ গাড়ির ধাক্কা, অল্পের জন্য রক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম