Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৫০ লাখ টাকা না দিলে আমায় মেরে ফেলবে, স্ত্রীকে ফোন করে ডাক্তারের আকুতি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:১০ এএম

৫০ লাখ টাকা না দিলে আমায় মেরে ফেলবে, স্ত্রীকে ফোন করে ডাক্তারের আকুতি

ডা. দেবীশঙ্কর। ফাইল ছবি

Advertisement

মাথায় পিস্তল ঠেকিয়ে এক চিকিৎসককে অপহরণের ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে, না দিলে হত্যার হুমকি দেয়া হয়েছে। 

সোমবার সকালে হাওড়ার রামরাজাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
 পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রামরাজাতলায় বাড়ি লাগোয়া একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি এবং নার্সিংহোম রয়েছে দেবীশঙ্করের। 

এ ছাড়া আমতার একটি চিকিৎসা কেন্দ্রে তিনি প্রতি সোমবার রোগী দেখতে যান। সকালে তিনি গাড়ি নিয়ে আমতা ও মুন্সিরহাটের মোড়ের দিয়ে যাচ্ছিলেন। 

হঠাৎ দুটি মোটরবাইকে চার যুবক এসে গাড়ি থামায়। তাদের মুখ ছিল ‘ফুল মাস্ক’ হেলমেটে ঢাকা। জোর করে চার জন গাড়িতে উঠে দেবীশঙ্করের মাথায় রিভলভার ঠেকিয়ে অপহরণ করে। পরে তাকে দিয়েই বাড়িতে ফোন করিয়ে ৫০ লাখ টাকা চায়।

ফোনে স্ত্রীকে তিনি জানান, তাকে অপহরণ করা হয়েছে। ৫০ লাখ টাকা জোগাড় করতে না পারলে অপহরণকারীরা মেরে ফেলবে।

ঠিক আধ ঘণ্টা পর অপহরণকারীরা ফোন করে হুমকি দিয়ে বলে, ‘ডাক্তারবাবুকে অপহরণ করা হয়েছে। ৫০ লাখ টাকা দিলে তবেই ছাড়া হবে। টাকা রেডি রাখুন। আমাদের লোক যাচ্ছে। পুলিশে খবর দেবেন না।’

এরইমধ্যে ডাক্তারের অপহরণ হওয়ার খবর জানতে পারেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। তারা সুযোগের সন্ধানে ছিলেন, অপহরণকারীরা টাকা নিতে আসলেই হাতেনাতে ধরবেন। 

সেই মতো ক্লাবের ৮-১০ জন সদস্য ছড়িয়ে পড়েন দেবীশঙ্করের বাড়ির আশপাশে। 

ক্লাবের সদস্য শুভ দাস বলেন, ‘দুপুরের দেখি, দুটি ছেলে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। আর ঘন ঘন ফোন করছে। আমরা কয়েক জন কাছাকাছি গিয়ে ফোনের কথোপকথন শুনে নিশ্চিত হই, তারাই অপহরণকারী। তখনই ধরে ফেলি।’

স্থানীয় বাসিন্দারাই ওই দুই অপহরণকারীকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেন পুলিশের হাতে। অপহরণের অভিযোগে জিৎ গোরা ও সংগ্রাম দাস ওরফে সুমন দাস নামে দুজনকে আটক করেছে পুলিশ।

হাওড়া সিটি পুলিশের ডিসি (দক্ষিণ) স্বাতী ভাঙালিয়া বলেন, ‘আটককৃতদের দিয়ে ফোন করিয়ে বাকি অপহরণকারীদের মিথ্যা খবর দেয়া হয় যে, ২০ লাখ টাকা ইতিমধ্যেই তারা পেয়ে গেছে। তাই ডাক্তারবাবুকে ছেড়ে দেয়া হোক। এরপর ওই চিকিৎসককে ছেড়ে দেয় অপহরণকারীরা।’

Advertisement

অপহরণ মুক্তিপণ

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

একের পর এক প্রেম, হলিউড তারকা থেকে সহকর্মী—কেমন ছিল ইলন মাস্কের রোমান্টিক জীবন?

একের পর এক প্রেম, হলিউড তারকা থেকে সহকর্মী—কেমন ছিল ইলন মাস্কের রোমান্টিক জীবন?

১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম