ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনের সুমি শহরে ভারতের কুসুম গ্রুপের একটি বড় ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এই হামলায় কারখানাটির মূল ভবনটি প্রায় পুরোটাই ভেঙে গেছে। হামলার পর পুরো এলাকায় বিশাল কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
১৯৯৪ সাল থেকে কুসুম গ্রুপ ভারতীয় ওষুধ ইউক্রেনে বিক্রি করা শুরু করে। বর্তমানে এটি চালাচ্ছেন রাজীব গুপ্ত নামের এক ভারতীয় নাগরিক। ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে এই কারখানাটি চালু করা হয়। যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও কারখানাটি এতদিন চালু রাখা সম্ভব হয়েছিল। তবে এবারের এই ভয়াবহ হামলায় অন্তত ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে এই কোম্পানিটি ইউক্রেনসহ কয়েকটি দেশে বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করে থাকে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়ে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, সুমির ওষুধ গুদাম ছাড়াও কিয়েভ এবং দিনিপ্রো শহরেও রুশ বাহিনী হামলা চালিয়েছে। রাশিয়া কিছুদিন ধরে নিয়মিত এভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি।

-6ac251110f7b3.jpg)