Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

খাসোগির মতোই সোলাইমানি হত্যাও আইনবহির্ভূত: মাহাথির

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৮ পিএম

খাসোগির মতোই সোলাইমানি হত্যাও আইনবহির্ভূত: মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ইরানের নিহত জেনারেল কাসেম সোলাইমানি। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা নীতিবহির্ভূত, যা আইন বিরোধী। এই হত্যাকাণ্ডকে তিনি সৌদি গুপ্তহত্যার শিকার সাংবাদিক জামাল খোসোগির সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, এই হত্যাকণ্ড কেবল ওই দেশটির আইনবিরোধী তা-ই না, তাবত বিশ্বের আইনবিরোধী।-খবর স্ট্রেইটসটাইমসের

জামাল খাসোগি হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার মিল রয়েছে, যেটা দেশের বাইরে ঘটেছিল বলে জানালেন এই নবতিপর প্রধানমন্ত্রী।

শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি।

সম্ভাব্য উত্তেজনা বেড়ে যাওয়ার হুশিয়ারি দিয়ে এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রধানমন্ত্রী। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুখে না নিয়েই ড. মাহাথির বলেন, একজন ক্ষমতাবান ভদ্রলোক এই কাজটি করেছেন।

এই হত্যাকাণ্ডের পর সবপক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে চীন ও সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, সোলাইমানি হত্যাকাণ্ডের পর বিস্তারিত ও দীর্ঘ সংঘাতের শঙ্কায় বাহরাইন, কাতার ও ওমানের সার্বভৌমত্ব ঝুঁকিতে রয়েছে।

বিশ্বমঞ্চেও নিজের এই দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে মাহাথির বলেন, আমি সত্য বলে যাব। কে শক্তিশালী, কে দুর্বল, এ নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। যদি কোনো কিছু সঠিক না হয়, আমার দায়িত্ব সেটা প্রতিবাদ জানানো।

২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে। 

সৌদি কর্তৃপক্ষ প্রথমে এই হত্যকাণ্ডের কথা অস্বীকার করেছিল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে।

Advertisement

খাসোগি

Advertisement

আরও পড়ুন

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

‘মাটিতে আছড়ে ফেলে খামচে দিয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ

‘মাটিতে আছড়ে ফেলে খামচে দিয়েছে’, দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কার অভিযোগ

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

পাকিস্তানের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম