Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট রাজকুমারী সালমা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০২:১৭ পিএম

জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট রাজকুমারী সালমা

রাজকুমারী সালমাকে ব্যাচ পরিয়ে দেয়া হচ্ছে। ছবি: অ্যারাবিয়ান রয়্যাল এজেন্সি

Advertisement

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হলেন ১৯ বছর বয়সী রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান সশস্ত্র বাহিনীতে পাইলট প্রশিক্ষণের তত্ত্বীয় এবং ব্যবহারিক পরীক্ষায় পাসের পর সালমা দেশটির প্রথম নারী পাইলট হিসেবে নিয়োগ পেয়েছেন।

জর্ডান রাজকুমারীর পাইলট হওয়ার সংবাদটি জানিয়ে একটি ছবি টুইট করেছে অ্যারাবিয়ান রয়্যাল এজেন্সি।

টুইটের সেই ছবিতে দেখা যায়, জর্ডানের রাজধানী আম্মানের হুসেনিয়া প্যালেসে রাজকুমারী সালমাকে পাইলটের ব্যাচ পরিয়ে দেয়া হচ্ছে।
টুইটে লেখা হয়, ৮ জানুয়ারি হাশমিত কিংডমের প্রথম নারী যুদ্ধবিমানচালক হয়ে ইতিহাস গড়লেন জর্ডানের রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ। ১৯ বছর বয়সী এই রাজকুমারী জর্ডানের প্রথম নারী যিনি একটি নির্দিষ্ট যুদ্ধবিমানচালক হিসেবে প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দিলেন।  

তবে জর্ডানের প্রথম নারী হিসেবে সামরিক প্রশিক্ষণ শেষ করেছিলেন সালমার ফুফু  প্রিন্সেস আসিয়া বিনতে হুসেইন। পরে তিনি দেশটির স্পেশাল ফোর্সে যোগ দেন।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালমার পাইলট হিসেবে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তার মা রানী রানিয়া। এছাড়া ভাই যুবরাজ হুসেইনও বোনের এই গর্বিত দিনে অংশ নিয়েছেন।

বোন সালমা পাইলট হওয়ায় বেশ উচ্ছ্বসিত যুবরাজ হুসেইনও।

বুধবারই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বোনের ছবি পোস্ট করেন তিনি লেখেন, আজ আমার বোনের অর্জনের দিন। তাকে জর্ডানের প্রথম নারী পাইলট হওয়ায় অভিনন্দন জানাই। বোন সামলা সব সময়ই অসাধারণ ও কঠোর পরিশ্রমী।  তার সাফল্য কামনা করি।

উল্লেখ্য, এর আগে যুবরাজ হুসেইন জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রথম হয়েছিলেন।

প্রসঙ্গত রাজকুমারী সালমা ২০১৮ সালের নভেম্বরে রয়্যাল সামরিক অ্যাকাডেমি থেকে সংক্ষিপ্ত কমিশনড কোর্সে শেষে স্নাতক ডিগ্রি লাভ করেন।

 

Advertisement

জর্ডান রাজকুমারী সালমা

Advertisement

আরও পড়ুন

মাত্র ৯ টাকার লটারিতে কোটিপতি!

মাত্র ৯ টাকার লটারিতে কোটিপতি!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

ইলহান ওমরের পদত্যাগ চান ট্রাম্প

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম