Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিয়ের ২ সপ্তাহ পর জানা গেল নববধূ আসলে পুরুষ!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৩:০৯ পিএম

বিয়ের ২ সপ্তাহ পর জানা গেল নববধূ আসলে পুরুষ!

ইমামের সঙ্গে বিয়ে, অভিযুক্ত সেই নারী বেশের প্রতারক পুরুষ। (ডানে)

Advertisement

বিচিত্র সব ঘটনার দেশ হিসেবে বেশ পরিচিত আফ্রিকার দেশ উগান্ডা।

নানা অদ্ভুত ধরনের ঘটনায় দেশটির নাম চর্চিত হয়।

এবার এমনই এক বিচিত্র ঘটনা ঘটল দেশটিতে।

সেখানে বিয়ের দুই সপ্তাহ পর এক ব্যক্তি জানতে পারলেন যে, তার স্ত্রী আসলে একজন পুরুষ। খবর ডেইলি মেইলের।

আন্তর্জাতিক এ গণমাধ্যমটি জানিয়েছে, উগান্ডার কেয়াঙ্গা জেলার বাসিন্দা শেখ মো. মুতুম্বা। তিনি কিয়ামপিসি মাসিগিত নূর মসজিদের পেশ ইমাম।

দুই সপ্তাহ আগে সাবুল্লাহ নাবুকিরা নামের এক নারীকে বিয়ে করেন তিনি। সম্প্রতি প্রতিবেশীরা অভিযোগ করেন, নববধূ প্রাচীর ডিঙিয়ে তাদের বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করেছে।

বিষয়টি থানা পর্যন্ত গড়ালে ইমামের স্ত্রীর তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই বেরিয়ে আসে আসল রহস্য।  

তল্লাশি করতে গিয়ে নারী পুলিশ জানান, অভিযুক্ত নারী নন; নারীর পোশাকে আবৃত একজন পুরুষ।

এর পর পুলিশি জেরায় ওই ব্যক্তি জানান, আর্থিক প্রতারণার উদ্দেশে সরল হৃদয়ের ইমামকে বিয়ের ছলনা করেছিলেন তিনি। ইমামের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।

কিন্তু এরই মধ্যে প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লেন।

 

Advertisement

উগান্ডা বিয়ে পুুরুষ

Advertisement

আরও পড়ুন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন কংগ্রেস নেতা?

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম