Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিজের চকচকে ত্বকের রহস্য ফাঁস করলেন নরেন্দ্র মোদি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৬:২২ এএম

নিজের চকচকে ত্বকের রহস্য ফাঁস করলেন নরেন্দ্র মোদি

শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: নিউনেশন ডট ইন

Advertisement

নিজের চকচকে ত্বকের রহস্য ফাঁস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ রহস্যের কথা প্রকাশ করলেন।

শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিজ বাসভবনে ‘প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার ২০২০’ প্রদানের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের এসব তথ্য জানান। খবর: এনডিটিভি

তিনি বলেন, ‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি।’

প্রতিটি শিশুরই দিনে অন্তত চারবার ঘামা উচিত বলেও জানান ভারতের এ প্রধানমন্ত্রী।

শিশুদের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী পুরস্কারের বিষয়ে বলেন, পুরস্কারের দুটি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরও ভাল করার উৎসাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কার ২০২০ পুরস্কার গ্রহণ করতে জম্মু ও কাশ্মীর, অরুণাচলপ্রদেশ, মণিপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজয়ীরা এসেছে। তারা সংস্কৃতি, আবিষ্কার, সমাজসেবা, খেলা, সাহসিকতার মতো বিষয়ে দক্ষতা দেখিয়ে এই পুরস্কার জিতেছে।

Advertisement

নরেন্দ্র মোদি ভারত প্রধানমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন

জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

ইসরাইলে নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা

ইসরাইলে নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম