Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পিএম

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

প্রতীকী ছবি

Advertisement

বিশ্ববাজারে ডিজেলের যে সংকট চলছে, তা সহজে কাটছে না। আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইইএর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির এই টানাপোড়েন ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে।

মূলত মধ্যপ্রাচ্য ও রাশিয়ার চলমান সংঘাতের কারণে জ্বালানি তেল সরবরাহের পুরো ব্যবস্থাটিই বড় ধরনের ধাক্কা খেয়েছে। এর প্রভাব হিসেবে চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদা দৈনিক প্রায় ২৬ লাখ ব্যারেল কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মজার বিষয় হলো, এই চাহিদ হ্রাসের বড় একটা অংশ, অর্থাৎ প্রায় এক চতুর্থাংশই আসছে শুধু ডিজেল থেকে।

এদিকে ডিজেলের চড়া দাম সাধারণ মানুষের পকেট কাটছে, জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে এবং অর্থনীতির চাকাকে ধীর করে দিচ্ছে। তেলের মজুত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে তেল রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজে তেল পরিবহনও কিছুটা শুরু হয়েছে। কিন্তু হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ পথে নতুন করে হামলার ঝুঁকি এই চেষ্টাকে বারবার অনিশ্চয়তার মুখে ফেলছে।

এই পরিস্থিতি মোকাবিলা করতে আন্তর্জাতিক শক্তি সংস্থা এবং ধনী দেশগুলোর জোট জি-৭ জরুরি মজুত থেকে তেল ছেড়ে বাজার নিয়ন্ত্রণের কথা ভাবছে। তবে বিশেষজ্ঞ ও সংস্থাটির মতে, ভূ-রাজনীতির এই উত্তাপ না কমলে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের আগে বিশ্ববাসীর এই জ্বালানি কষ্ট কমার কোনো লক্ষণ নেই।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

আইএমএফের সতর্কবার্তা ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

সৌদিতে হামলার শঙ্কার মধ্যেও কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

এক লাফে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

আরও পড়ুন

জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন

জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

বিশ্বজুড়ে ডিজেল সংকট থাকবে কতদিন, জানাল আইইএ

ইসরাইলে নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা

ইসরাইলে নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম