Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা

Advertisement

এডেন উপসাগরের ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। তারা জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে ছিল।

শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের বালহাফ থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে উঠেছে কিছু অস্ত্রধারী।

সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পানামার পতাকা নিয়ে এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিক আমিরাতভিত্তিক মার্সা ওশেন শিপিং।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকা নিয়ে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। এরপর জাহাজটিতে ওঠে এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, জাহাজে মোট ২২ ক্রু ছিলেন। বর্তমানে তারা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের বন্দি করে রেখেছেন।

সূত্র: আরব নিউজ

Advertisement

Advertisement

আরও পড়ুন

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা

আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা বন্ধ, দাবি ইউক্রেনের

রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা বন্ধ, দাবি ইউক্রেনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম