Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফুটপাতে ৩ লাখ টাকা দামের চা!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৫ পিএম

ফুটপাতে ৩ লাখ টাকা দামের চা!

প্রতীকী ছবি

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গে এক কেজি চায়ের দাম রাখা হচ্ছে তিন লাখ টাকা। তবে সেটি কোনো পাঁচতারকা হোটেল না; বরং মুকুন্দপুরের সড়কের পাশে ফুটপাতে।

হাজার টাকার এক কাপ চা খেতে দূর থেকে মানুষ আসছেন বলে খবরে দাবি করা হয়েছে।-খবর সংবাদ প্রতিদিনের

ছাতার নিচে বিভিন্ন রঙের প্লাস্টিকের চেয়ার। আর সামনের চেয়ারে সাজানো হরেক ধরনের চা। চায়ের রঙ ও গন্ধ সবই আলাদা।

সেখানে পাওয়া যাচ্ছে আফ্রিকার ক্যানামেল, জার্মানির ক্যামোমাইল ফ্লোরাল, মেক্সিকোর টিসেন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্লু চা। চা দিয়েই যেন বিশ্ব দেখা হয়ে যাচ্ছে।

দোকানি পার্থপ্রতিম গাঙ্গুলী বলেন, বাঙালির চায়ের প্রেম সারা বিশ্বই জানে। তাই বলে চা নিয়ে তাদের যে গভীর জ্ঞান আছে, সেই দাবি করা যাবে না।

তিনি বলেন, লাল চা, দুধ চা, লেবু চা, আদা চায়েই আটকে বাংলা। অথচ আমার কাছে প্রায় ৭২ রকম চা রয়েছে। আমি সেগুলোর সঙ্গে বাঙালির পরিচয় করাতে চাই। তাই চাকরি ছেড়ে ফুটপাতে চায়ের দোকান খুলেছি।

Advertisement

ভারত

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের রহস্যময় মহাকাশযান, ক্যামেরায় ধরা পড়ল অজানা বস্তু ছাড়ার দৃশ্য

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

‘৩ কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায়’, রাহুলকে আক্রমণ অমিত শাহের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম