Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াইসির সামনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, তরুণী গ্রেফতার (ভিডিও)

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২১ পিএম

ওয়াইসির সামনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, তরুণী গ্রেফতার (ভিডিও)

ওয়াইসির সামনেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। ছবি-সংগৃহীত

Advertisement

বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনবিরোধী মঞ্চে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ায় এক ভারতীয় তরুণীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

খবরে বলা হয়, গতকাল বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 

সেই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি। 

সেখানেই এক তরুণী মাইক নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। তা শুনেই মঞ্চে উপস্থিত আসাদউদ্দিন-সহ অন্যান্যরা তাকে বাধা দেন। 

জানা গেছে, ওই তরুণীর নাম অমূল্য। রাষ্ট্রদ্রোহের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ওই ভিডিওতে দেখা গেছে, মাইক কেড়ে নেয়ার চেষ্টা হলেও ওই তরুণী কিছুতেই তা ছাড়তে চাইছেন না। তার পর মঞ্চে পুলিশ উঠে তাকে আটক করে নিয়ে যায়। 

বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ অফিসার বি রমেশ বলেছেন, ‘তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (দেশদ্রোহিতা), ১৫৩এ এবং বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে ওই তরুণী বক্তব্যের বিরোধিতা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘এই বক্তব্যের তীব্র নিন্দা করছি। ওই নারীর সঙ্গে আমার দলের কোনো যোগাযোগ নেই। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

Advertisement

ওয়াইসি স্লোগান গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম