Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জুতা পলিশের কাজ করা ছেলেটি এবারের ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪ পিএম

জুতা পলিশের কাজ করা ছেলেটি এবারের ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন

সানি হিন্দুস্তানি

Advertisement

স্রষ্টার দান কণ্ঠই ভাগ্যের চাকা ঘোরালো তার৷ দারিদ্র্যতার অন্ধকারে ডুবে থাকা ছেলেটি এখন ভারতের সংবাদমাধ্যমগুলোর শিরোনামে।

জুতা পলিশ করে সংসারের খরচ জোগানো সেই ছেলেটি আজ ২৫ লাখ রুপি ও একটি টাটা গাড়ির মালিক। সেই সঙ্গে যোগ পেয়েছেন বলিউড সিনেমায় প্লেব্যাক করার সুযোগ।

আর এসবই হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের কল্যাণে।

ইন্ডিয়ান আইডল-১১ এর চ্যাম্পিয়ন হয়েছেন সানি হিন্দুস্তানি।

রোববার রাতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এতে এবারের ইন্ডিয়ান আইডলের মুকুট পড়েছেন সানি হিন্দুস্তানি।
 
এমন সাফল্য সহজে ধরা দেয়নি সানির কাছে৷

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, কোলের শিশু থাকতেই বাবাকে হারান সানি৷ মাথার ওপর ঋণের বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় বেলুন বিক্রি করে কোনোরকমে সংসার চালাচ্ছিলেন মা৷ একটু বড় হতেই সংসারের দায়িত্ব নেন সানি৷ পড়াশোনা আর করা হয়নি। সানি শুরু করে জুতা পালিশ৷ এই কাজের মধ্যেই গুনগুনিয়ে গান গাইতে থাকেন সানি।

এবারের ইন্ডিয়ান আইডলে অডিশনে নাম লেখান তিনি৷ তার গলায় ‘আফরিন’ গান শুনে অবাক হয়ে যান বিচারকরা৷ অডিশনে পাশের পর একের পর এক ধাপ পেরিয়ে ইন্ডিয়ান আইডলে সেরা হয়েছেন সানি হিন্দুস্তানি৷

এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা হয়েছেন লাতুরের রোহিত রাউত ও তৃতীয় হয়েছেন বাঁকুড়ার মেয়ে অঙ্কনা মুখার্জি। তারা দুজনেই পাঁচ লাখ রুপি করে পেয়েছেন।

চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে মুর্শিদাবাদের অদ্রিজ ঘোষ ও অমৃতসরের রিধাম কল্যাণ। তাদের তিন লাখ রুপি করে পুরস্কার দেয়া হয়েছে।

প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী নেহা কাক্কর, আদিত্য নারায়ণ ও অভিনেতা আয়ুষ্মান খুরানা।

 

 

 

Advertisement

ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন সানি

Advertisement

আরও পড়ুন

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬৮

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু

ইসরাইলে নেতানিয়াহুর দাপট কমল, ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

ইসরাইলে নেতানিয়াহুর দাপট কমল, ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম