Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নির্বাচনে ফের বিজয়ী নেতানিয়াহু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০২:৫৪ পিএম

ইসরাইলের নির্বাচনে ফের বিজয়ী নেতানিয়াহু

Advertisement

ইসরাইলে এক বছরের মধ্যেই তৃতীয় দফা সাধারণ নির্বাচনে নিজেকে বিজয়ী হিসেবে দাবি করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপ অবশ্য প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের চেয়ে সামান্য এগিয়ে রাখছে নেতানিয়াহুকে। খবর বিবিসির।

বুথফেরত জরিপ সূত্রে জানা যাচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুড পার্টির ৫৯ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বেনি গান্টজের নেতৃত্বাধীন মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোটের সম্ভাবনা রয়েছে ৩২ থেকে ৩৪ আসনপ্রাপ্তির।

কিন্তু ইসরাইলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টে গত দুই বারের মতো এবারও কোনো পার্টিরই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৭০ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সর্বোচ্চ সময় ধরে ক্ষমতায় থাকা নেতা। টানা পঞ্চমবারের মতো তিনি প্রধানমন্ত্রী পদের জন্য লড়ছেন।

এর আগে তিনি ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে ১৯৯৯ পর্যন্ত শাসন করেন। পরের দফায় ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন।

প্রসঙ্গত এমন একসময় ইসরাইলে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, যার দুই সপ্তাহ পর বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আদালতে উঠবে। যদিও শুরু থেকেই তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

নেতানিয়াহু

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম