Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১০:২১ এএম

‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন

ছবি-সংগৃহীত

Advertisement

বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ঘিরে দিল্লিতে মুসলিম হত্যার আঁচ পড়ল এবার পশ্চিমবঙ্গেও। 

সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরে প্রকাশ্য রাস্তায় দুজন মুসলিম ব্যক্তিকে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হামলাকারী একদল যুবক দিল্লির প্রসঙ্গ টেনে ধর্ম তুলে কটূক্তি করে ওই দুজনকে বেধড়ক পেটায়। গোহত্যাকারী বলে গালাগাল করে অ্যাসিড হামলার হুমকি দেয়। 

তবে এ ঘটনার সঙ্গে দিল্লি-সন্ত্রাসের যোগ মানতে নারাজ উত্তরপ্রদেশ পুলিশ।  

বুধবার অনলাইনে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। সেখানে দেখা গেছে, ওই দুজনকে ঘিরে ধরে লাঠি-ঘুসি মারছে ছয়-সাতজনের 
একটি দল। 

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণভিক্ষা করতে দেখা যায় আক্রান্তদের। একসময়ে দেখা যায়, হলুদ প্যান্ট ও কমলা জ্যাকেট পরা এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির পেছনে লুকিয়ে থাকা একজনকে টেনে বার করে লাঠিপেটা করছে। 

হামলাকারীদের ‘ভাই’ বলে ডেকে ছেড়ে দেয়ার জন্য কাকুতিমিনতি করতে থাকেন তারা। 

আর পাশেই মোটরসাইকেলে বসে কয়েকজন নির্লিপ্ত মুখে ঘটনাটি দেখছেন।

আক্রান্তদের একজন পুলিশকে বলেছেন, ‘আমরা গাজর কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। ওরা আমাদের সামনে এসে বাইক থেকে নেমে   টেনেহিঁচড়ে রাস্তার একদিকে নিয়ে যায়। জনা ছয়-সাত লোক ছিল। ‘এটি দিল্লি পেয়েছিস না কি!’, এই প্রশ্ন করে মারতে শুরু করে। 

বুলন্দ শহর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাদের বক্তব্য– এর সঙ্গে দিল্লির ঘটনার কোনো যোগ খোঁজা অর্থহীন।

Advertisement

পৈশাসিক নির্যাতন

Advertisement

আরও পড়ুন

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম