Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানের সব মাদ্রাসা বন্ধ ঘোষণা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ০৮:০১ পিএম

পাকিস্তানের সব মাদ্রাসা বন্ধ ঘোষণা

করাচির দারুল উলুম মাদ্রাসা। ছবি: সংগৃহীত

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে পাকিস্তানের মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় সংগঠন বেফাকুল মাদারিসিল আরবিয়া পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা হানিফ জালান্ধরী এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

করাচির দারুল উলুম মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। 

মাওলানা হানিফ বলেন, করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সব মাদ্রাসা ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ জন্য বার্ষিক পরীক্ষাও আপাতত স্থগিত থাকবে। পরীক্ষার সময়সূচী পরে জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা ছাত্রদের নিজ এলাকায় গিয়ে জনসাধারণকে তওবা, এস্তেগফার ও বেশি বেশি দোয়ার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।  

এর আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে দেশটির সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

উল্লেখ্য, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

Advertisement

পাকিস্তান মাদ্রাসা করোনা

Advertisement

আরও পড়ুন

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম