Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

চলচ্চিত্র নির্মাতা আরফাত শেখ। ছবি: সংগৃহীত

Advertisement

কাশ্মীরের সংঘাত নিয়ে সিনেমা নির্মাণ করে পুরস্কার পাওয়া ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা আরফাত শেখকে যুক্তরাষ্ট্রে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তার পরিবারের সদস্য ও বন্ধুদের বরাতে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিও (ডিএইচএস)

আরফাত শেখকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। বিভাগটি জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। 

ডিএইচএস-এর দাবি, শেখ বৈধভাবে সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশটিতে অবস্থান করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগটি আরও বলেছে, কোনো আবেদন প্রক্রিয়াধীন থাকলেই যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন মর্যাদা পাওয়া যায় না। তবে শেখ আইনি প্রক্রিয়ার সুযোগ পাবেন।

পরিবার ও বন্ধুদের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, ক্যালিফোর্নিয়া থেকে একটি বিমানে করে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

পরিবার ও বন্ধুরা বর্তমানে তার মুক্তির দাবিতে প্রচার চালাচ্ছেন।

শেখ ২০১৯ সালে স্টুডেন্ট ভিসায়* যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। পরের বছর, ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেন।

পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, তার অভিবাসন আবেদন এখনো প্রক্রিয়াধীন এবং যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতিও ছিল তার। তবে তার আশ্রয়ের আবেদনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

কাশ্মীরের গল্প নিয়ে পুরস্কারজয়ী সিনেমা

আরফাত শেখের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘স্যাফ্রন কিংডম’ মুক্তি পায় ২০২৪ সালে। সিনেমাটি শিকাগো ফিল্মমেকার্স অ্যাওয়ার্ডস, এলএ ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস, মেলবোর্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং ওয়েক ফরেস্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

ভারত-শাসিত কাশ্মীরের বাসিন্দা শেখ টিনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টিভিস্ট পুরস্কার’-ও পেয়েছেন।

‘স্যাফ্রন কিংডম’ সিনেমায় ১৯৯০-এর দশকে ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় চলে যাওয়া একটি পরিবারের গল্পের মাধ্যমে কাশ্মীরের সংঘাত তুলে ধরা হয়েছে।

কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের বিরোধ

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পুরো ভূখণ্ডই ভারত ও পাকিস্তান নিজেদের বলে দাবি করে। বর্তমানে দুই দেশই অঞ্চলটির কিছু অংশ নিয়ন্ত্রণ করছে এবং এ নিয়ে অতীতে একাধিক যুদ্ধ হয়েছে।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। এরপর অঞ্চলটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছে।

আরফাত শেখের আটকের ঘটনা তাই তার ব্যক্তিগত অভিবাসন পরিস্থিতির পাশাপাশি কাশ্মীর নিয়ে তার চলচ্চিত্র নির্মাণ ও শিল্পীসত্তার কারণেও নতুন করে আলোচনায় এসেছে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১০৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১১০৬

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

আরও পড়ুন

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কেন নোবেলজয়ীদের ছবি এভাবে আঁকা হয়? নেপথ্যে যে কারণ

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

কাশ্মীর সংঘাত নিয়ে সিনেমা বানানো নির্মাতাকে আটক করল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম