Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবা শরীফে আবারও তাওয়াফ চালু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৬:৪৮ পিএম

কাবা শরীফে আবারও তাওয়াফ চালু

কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে। ছবি: জিয়ো নিউজ

Advertisement

করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এটি।

মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না।

সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।

এর আগে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।

সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে।

এর আগে গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।

তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে।

এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫৩ জন এর মধ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

জিয়ো নিউজ উর্দূ অবলম্বনে আশরাফ জিয়া

Advertisement

কাবা তাওয়াফ

Advertisement

আরও পড়ুন

‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

‘কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম