Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে চুরির অভিযোগে গ্রেফতার ৮ ভারতীয়

Advertisement

Icon

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০১:৩৩ এএম

সৌদিতে চুরির অভিযোগে গ্রেফতার ৮ ভারতীয়

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগে ৮ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

চুরির শাস্তি হিসেবে সৌদি আইন অনুযায়ী এসব ভারতীয়দের হাত কেটে নেয়া হতে পারে।

রিয়াদ পুলিশের বরাত দিয়ে সৌদি পাবলিক সিকিউরিটি অধিদফতর ১১ এপ্রিল শনিবার এই তথ্য প্রকাশ করে।

রিয়াদ পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল সাকের আল তুয়াইজরি সৌদি গণমাধ্যমকে বলেছেন, সংঘবদ্ধ এই চোরের দলের সদস্যদের সবাই ভারতীয়। তাদের বয়স ৩০-৫০ বছরের মধ্যে। তারা দীর্ঘদিন ধরে রিয়াদে বৈদ্যুতিক তার চুরি করে আসছিলেন।

আল তুয়াইজরি আরও বলেছেন, রিয়াদ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এই চোরের দল প্রায় তিন কোটি ৭০ লাখ রুপির বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে।

এদিকে সৌদি আরবের ইসলামী আইনে চুরির অপরাধে ওই ৮ ভারতীয়র কী শাস্তি হতে পারে জানতে চাইলে প্রায় দুই দশক ধরে  রিয়াদে থাকেন এরকম একজন ব্যবসায়ী বলেন, চুরির অভিযোগ প্রমাণিত হলে সাধারণত চোরের হাত কেটে দেয়া হয়। এখানে যেহেতু সংঘবদ্ধভাবে কোটি টাকা মূল্যের চুরি সংঘটিত হয়েছে, এজন্য হাত কেটে নেয়ার পর মেয়াদে কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

Advertisement

সৌদি চুরি হাত ভারতীয়

Advertisement

আরও পড়ুন

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

আল জাজিরার এক্সপ্লেইনার ৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, কোন দেশের কত?

৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, কোন দেশের কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম