Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরাকে আইএসের প্রধান হলেন আবু ইব্রাহিম আল-কুরাইশি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১১:৩৬ এএম

ইরাকে আইএসের প্রধান হলেন আবু ইব্রাহিম আল-কুরাইশি

আবু ইব্রাহিম আল-কুরাইশি ও সাবেক কমান্ডার আবু বকর আল-বাগদাদি

Advertisement

ইরাকে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএসের নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-কুরাইশি নামে এক জঙ্গির নাম ঘোষণা করা হয়েছে। 

ইরাকের একটি নিরাপত্তা বাহিনীর সূত্রে দেশটির বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। খবর রুশ বার্তা সংস্থা স্পুটনিকের।

সূত্রটি জানায়, গোয়েন্দা সূত্রগুলো এ ব্যাপারে নিশ্চিত হয়েছে, কুরাইশি ইরাকের ভেতরেই রয়েছে এবং মুষ্টিমেয় কয়েকজন আইসি কমান্ডার ছাড়া তার চেহারা ও বেশভুষা সম্পর্কে কারও কিছু জানা নেই।

এদিকে ইরাকের সেনা গোয়েন্দা অধিদফতর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আল-আনবার প্রদেশে আইএস জঙ্গিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও যোগাযোগের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ছাড়া আরেক খবরে ইরাকি সূত্রগুলো জানিয়েছে, দেশটির সালাউদ্দিন প্রদেশে আইএসের আস্তানায় ইরাকি বিমানবাহিনীর বোমাবর্ষণে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

সম্প্রতি ইরাকে উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে গেছে। বিশেষ করে গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিসহ দুই দেশের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররা মার্কিন হামলায় নিহত হওয়ার পর সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে।

Advertisement

আল-কুরাইশি

Advertisement

আরও পড়ুন

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা

সৌদি উপকূলে তেলবাহী জাহাজে দুই দফা হামলা

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম