Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাস্তায় সবজি বিক্রি করছেন পিএইচডিধারী মুসলিম নারী

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০১:১৪ পিএম

রাস্তায় সবজি বিক্রি করছেন পিএইচডিধারী মুসলিম নারী

Advertisement

কলকাতা পৌরসভার লোকেরা রাস্তার ধারে সবজি বিক্রি করতে বাধা দিয়েছেন। ঝরঝরে ইংরেজিতে তার প্রতিবাদ করছেন এক নারী সবজি বিক্রেতা। 

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।-খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ওই নারীর নাম রাইসা আনসারি। মধ্যপ্রদেশের ইনদোরের বাসিন্দা তিনি। তার ইংরাজি শুনে সেখানে উপস্থিত সবাই তার শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন। 

উত্তরে সবজি বিক্রেতা জানান, তিনি ইনদোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন।

প্রতিবাদের সময় ইংরেজিতে তিনি বলছেন, বাজার বন্ধ। ক্রেতা নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি। 

কিন্তু পৌরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছেন না। আমার পরিবারে ২০ জন মদস্য। কী করে রোজগার করব? কী খাব? কীভাবে বাঁচব?

মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করে তিনি কেন সবজি বিক্রি করছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে?

তার অভিযোগ, করোনাভাইরাস মুসলমানদের কারণে বেড়েছে- এই ধারণা ভারতজুড়ে। যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনো কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান তাই আমাকে কাজ দিতে রাজি নয়।

করোনাভাইরাসে কর্মহীন হয়েছেন অনেকেই। এর আগে চলচ্চিত্র অভিনেতা থেকে কাজ হারানো শিক্ষিত ব্যক্তিদেরও রাস্তার ধারে ফল-সবজি বিক্রি করতে দেখা গেছে। ইনদোরের আনসারি সেই তালিকার অন্যতম নাম।

Advertisement

পিএইচডিধারী মুসলিম নারী. রাস্তায় সবজি বিক্রি.

Advertisement

আরও পড়ুন

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম