Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গুগল কানাডার কর্মচারীরা কাজ করবেন ঘরে বসেই

Icon

রাজীব আহসান, কানাডা থেকে

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০২:০১ পিএম

গুগল কানাডার কর্মচারীরা কাজ করবেন ঘরে বসেই

Advertisement

গুগল কানাডা ২০২১ সালের জুলাই পর্যন্ত তাদের কর্মচারীদের ঘরে বসে কাজ করার সুয্গে দিয়েছে। 

কানাডার দেড় হাজার কর্মচারী এ সুযোগ পাচ্ছেন। গুগল জানিয়েছে, তারা কমপক্ষে আগামী জুলাই পর্যন্ত এক হাজার ৫০০ কানাডিয়ান কর্মচারীর বেশিরভাগই বাড়ি থেকে কাজ করতে পারবেন।

গুগলের এক মুখপাত্র বলেছেন, তারা কর্মীদের আগামীর পরিকল্পনা করার দক্ষতা বাড়াতে এবং বৈশ্বিক স্বেচ্ছাসেবী কাজ ঘর থেকে করার অপশন দিয়েছেন।

টেক সংস্থার প্রায় এক হাজার ৫০০ কর্মচারী কানাডার ওয়াটারলু, অন্টারিও, টরন্টো ও মন্ট্রিয়লের অফিসে ইঞ্জিনিয়ার, বিক্রয় প্রতিনিধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষকসহ কাজ করছে। ২০২২ সালের মধ্যে ৫ হাজার কর্মচারীর জন্য শহরগুলোতে নতুন অফিস তৈরি করছে।

অ্যান্ড্রয়েড ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, অফিসের বাইরে থেকে দূরবর্তী স্থানে কাজ করা প্রায় এক-তৃতীয়াংশ কানাডিয়ান অফিস থেকে কাজ শুরু করার প্রত্যাশা করছেন এবং প্রায় ২০ শতাংশ বলেছেন তারা মূলত ঘরেই থাকতে চান।

ফেসবুক, শপাইফাই ইনক ও ওপেন টেক্সট কর্পোরেশন জানিয়েছে, শিগগিরই তারা তাদের কর্মচারীদের জন্য দূরবর্তী স্থানে স্থায়ীভাবে কাজ করার অপশন রাখবে।

Advertisement

গুগল কানাডা. কর্মচারীরা কাজ করবেন. ঘরে বসেই.

Advertisement

আরও পড়ুন

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, জানুন শেনজেন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৯ প্রশ্নের উত্তর

এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, জানুন শেনজেন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৯ প্রশ্নের উত্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম