Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে বাজেট সহায়তার জন্য ২২৪ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে সৌদি আরব। খবর আল আরাবিয়ার। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের।

তিনি বলেন, সৌদি নেতৃত্বের নির্দেশনা এবং ইয়েমেন সরকারের অনুরোধে সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন (এসডিআরপিওয়াই)-এর মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মোহাম্মদ আল-জাবের জানান, নতুন এই অনুদানের লক্ষ্য হলো সরকারের আর্থিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার কার্যকারিতা বাড়ানো এবং ইয়েমেনের নাগরিকদের ক্রয়ক্ষমতা শক্তিশালী করা।

তিনি আরও বলেন, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার কারণে ইয়েমেনের জনগণের সম্পদ, অবকাঠামো ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতি ও সরকারি কার্যক্রম সচল রাখতে সৌদি আরব সহায়তা অব্যাহত রেখেছে।   

বহু বছর ধরে চলমান সংঘাতের কারণে ইয়েমেনের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে। এ অবস্থায় দেশটির সরকারকে সহায়তা দিতে সৌদি আরব ধারাবাহিকভাবে অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা দিয়ে আসছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের সরকারি বাজেট শক্তিশালী করা, পরিচালন ব্যয় মেটানো এবং সরকারি কর্মচারীদের বেতন পরিশোধে সহায়তার জন্য ১ দশমিক ৩ বিলিয়ন সৌদি রিয়াল অর্থনৈতিক সহায়তার ঘোষণা দেয় রিয়াদ।

এ ছাড়া সৌদি আরব ইয়েমেনজুড়ে বিভিন্ন উন্নয়ন ও মানবিক প্রকল্পেও অর্থায়ন করছে। এসডিআরপিওয়াইয়ের আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, জ্বালানি, পানি, পরিবহন ও কৃষিসহ বিভিন্ন খাতে ২৬০টিরও বেশি প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব

মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিসহ আন্তর্জাতিক সব খবর

মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিসহ আন্তর্জাতিক সব খবর

ইয়েমেনে এক সপ্তাহে ঘরছাড়া ১৬ হাজার মানুষ

ইয়েমেনে এক সপ্তাহে ঘরছাড়া ১৬ হাজার মানুষ

আরও পড়ুন

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, জানুন শেনজেন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৯ প্রশ্নের উত্তর

এক ভিসায় ২৯ দেশ ভ্রমণ, জানুন শেনজেন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৯ প্রশ্নের উত্তর

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম