Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হজ করতে সাইকেল চালিয়ে ৪ বছরে মক্কায় মরক্কোর তরুণ 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১১:৪৮ এএম

হজ করতে সাইকেল চালিয়ে ৪ বছরে মক্কায় মরক্কোর তরুণ 

Advertisement

চার বছর পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে ২৮ দেশ পাড়ি দিয়ে অবশেষে পবিত্র হজ করতে মক্কায় এসে পৌঁছেছেন মরক্কোর তরুণ গোলাম ইয়াসিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গোলাম ইয়াসিন বলেন, ২০১৭ সালে তিনি হজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। খবর আরব নিউজের।

চার বছর ধরে তিনি হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে এ বছরের শুরুতে সৌদি এসে পৌঁছান।


সৌদির সাংবাদিক আবদুর রহমান আল মুতায়েরি এ খবর শোনে আভা এলাকায় গিয়ে মরক্কোর ওই যুবকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান।

 
এ সময় তিনি গোলাম ইয়াসিনকে বলেন, আপনি আমাদের অতিথি। আপনার মতো সাহসী তরুণের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত।

সৌদিতে আসার সময় ইয়াসিন তার সাইকেলে করে ২৬ কেজি ওজনের একটি ব্যাগও সঙ্গে এনেছেন। এর মধ্যেই তার রান্না ও রাত কাটানোর তাঁবু ছিল।

সৌদিতে এসে আভা এলায় তাঁবু টাঙিয়ে রাতযাপন করতেন। বহু আশা করে হজ করতে এসেও করোনার কারণে তিনি এ বছর হজ করার সুযোগ পাননি।

তবে তিনি পায়ে হেঁটে প্রিয় নবী হযরত মোহাম্মদের (সা.) স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে বলে সাংবাদিকদের জানান ওই মরক্কোর যুবক।

তিনি সৌদি আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ বলেও জানান।
 

Advertisement

হজ করতে. সাইকেল চালিয়ে. ৪ বছরে মক্কায়. মরক্কোর তরুণ. 

Advertisement

আরও পড়ুন

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

‘আসামে আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুলকে হিমন্তের হুঁশিয়ারি

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

স্বর্ণের দামে পতন, আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

নতুন সমস্যায় ইউক্রেন-রাশিয়া, নাগরিকদের মধ্যে আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম