Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবানন থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১০:৪১ পিএম

লেবানন থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

ছবি: আলজাজিরা

Advertisement

বিপর্যস্ত লেবাননের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। 

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এই আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, কিছু দেশ বিস্ফোরণের ঘটনাকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার জন্য এ বিস্ফোরণকে ব্যবহার করা উচিত হবে না। সতর্কভাবে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই লেবাননকে সহযোগিতা করতে চায়, তবে দেশটির উচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া।

মঙ্গলবার রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন। 

চাপের মুখে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা করতে পারেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। 
 

Advertisement

লেবানন নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান ইরানের

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

‘পাঞ্জাবকে নষ্ট করছিলেন’, সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘পাঞ্জাবকে নষ্ট করছিলেন’, সমকামী ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম