Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের সংসদ ভবনে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১০:১২ এএম

ভারতের সংসদ ভবনে আগুন

ছবি-এনডিটিভি

Advertisement

ভারতের দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি। 

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলার ৬ নম্বর কক্ষে আগুন লাগে। তবে আগুনে শুধু ওই কক্ষটিতেই ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস কর্মীরা। 

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক অতুল গর্গ বলেছেন, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হযয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রসঙ্গত করোনার কারণে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার কয়েক দিন আগে থেকেই সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়া হয়। বাজেট অধিবেশন স্থগিত করা হয় ২৩ মার্চ।

Advertisement

আগুন সংসদ ভবন

Advertisement

আরও পড়ুন

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

পুতিনকে গ্রেফতার না করায় আইসিসি ছাড়ছে তাজিকিস্তান

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৩

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা ফার্ক বিদ্রোহীদের

এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া

এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম