Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোতে ইসরাইলি গোয়েন্দা বাহিনীর দৌড়ঝাঁপ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৯:৪৩ পিএম

মুসলিম দেশগুলোতে ইসরাইলি গোয়েন্দা বাহিনীর দৌড়ঝাঁপ

ছবি: সংগৃহীত

Advertisement

আরব ও আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দৌড়ঝাঁপ শুরু করেছে ইসরাইলি গোয়েন্দা বাহিনী। 

ইসরাইলের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী এলি কোহেন বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আমিরাতকে অনুসরণ করতে পারে বাহরাইন ও ওমান। খবর এএফপি ও জেরুজালেম পোস্টের। 

রোববার আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, ‘আমিরাতের সঙ্গে এই চুক্তির ধারাবাহিকতায় আরব উপসাগরীয় দেশ এবং আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে আরও চুক্তি হবে।’ 

কোহেন আরও বলেন, ‘আমি মনে করি বাহরাইন ও ওমান এখন নির্দিষ্টভাবে আলোচনায় রয়েছে। এছাড়াও আমার মূল্যায়ন হল, আগামী বছরগুলোতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে এ ধরনের শান্তিচুক্তি হবে, এদের মধ্যে সুদান প্রধান।’

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা বাহিনী প্রধান (মোসাদ) ইয়াসি কোহেন জানান, গত সপ্তাহেই বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার সঙ্গে কথা বলেছেন তিনি।

সম্পর্ক স্বাভাবিক করতে আবুধাবি ও তেল আবিবের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ যেতে না যেতেই ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। 

এরই মধ্যে উভয়পক্ষের মধ্যে মন্ত্রীপর্যায়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। 

আমিরাত ও ইসরাইল চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার বিশেষ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, ইসরাইলের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা আগামী দিনগুলোতে আসছে। 

মনে করা হচ্ছে, নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ওমান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে আসতে পারে। 

কুশনার বলছেন, অন্যান্য উপসাগরীয় দেশগুলোর পর সৌদি আরব ইসরাইলের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক স্থাপন করতে পারে। 

যুবরাজ মোহাম্মদ বিন সালমানও গত কয়েক বছরে ইসরাইল প্রসঙ্গে খোলামেলা অবস্থান ব্যক্ত করেছেন। গত ফেব্রুয়ারিতে ইসরাইলিদের সৌদি ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। ওই সময় এক ইসরাইলি ব্লগারকে সাদর অভ্যর্থনা জানায় রিয়াদ।

Advertisement

মুসলিম দেশ ইসরাইলি গোয়েন্দা বাহিনী দৌড়ঝাঁপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম