Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

ছবি: যুগান্তর কোলাজ

Advertisement

বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতাকে নিয়ে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দেশের নেতাদের মধ্যে এটিই হবে প্রথম যৌথ বৈঠক।

শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় থাকবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো। এ ছাড়া ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন বিষয়ের পাশাপাশি পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তার মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এ তিন দেশের মধ্যে নতুন কোনো সমঝোতার সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হলেও তাৎক্ষণিক চুক্তির আশা করছেন না মার্কিন কর্মকর্তারা।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, এই বৈঠক থেকে কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা নেই। বরং তিন দেশের শীর্ষ পর্যায়ে পারমাণবিক ইস্যুতে এটিকে প্রথম আলোচনা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে কার্যকর সংলাপের পথ তৈরি করাই এর লক্ষ্য।


এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়। অন্যদিকে চীন দ্রুতগতিতে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের যাওয়ার কথা রয়েছে। তবে তিন নেতার বিশেষ বৈঠকে তার অংশ নেওয়ার কথা নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি

যুক্তরাষ্ট্রে ট্যাংকারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী প্রমোদতরি

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

নিউইয়র্কের চিঠি ডেমোক্র্যাটদের বিজয়ে কী আশা করা যায়

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

সিলিকন ভ্যালির ধনকুবেররা কেন চীনা নারীতে মজেছেন?

আরও পড়ুন

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

নগ্ন ছবির লোভে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম