Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে অভিমান আমিরাতের, ভেস্তে যাচ্ছে এফ-৩৫ 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৭:২৯ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে অভিমান আমিরাতের, ভেস্তে যাচ্ছে এফ-৩৫ 

নেতানিয়াহু, ট্রাম্প ও প্রিন্স জায়েদ। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে মনমালিন্য দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে শুক্রবার পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। তবে সে বৈঠক বাতিল করেছে আবুধাবি। 

সোমবার অ্যাক্সিওস নিউজের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ে আমিরাত সক্রিয় হলে তাতে বাধ সাধেন ইসরাইলি প্রধানমনন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরেই বৈঠক বাতিল করে আবুধাবি। তবে এ বিষয়ে আমিরাতে পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আধিপত্য নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।

এর আগে আমিরাতের পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণার পুরস্কার হিসেবে দেশটির কাছে এ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহেই ট্রাম্প জানিয়েছিলেন, এ সংক্রান্ত একটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ছয় মাসের মধ্যে চুক্তিটি আলোর মুখ দেখবে। 

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত তৃতীয় দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করণের চুক্তিতে স্বাক্ষর করেছে। এর আগে ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

ইসরাইল ও আরব আমিরাতের এ চুক্তি ফিলিস্তিনি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, এটি ফিলিস্তিনিদের জন্য কাজ করছে না বরং ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করছে।

এর আগে ২০১১ সালে এফ-৩৫ কেনার বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাবাক ওবামার সঙ্গে আলোচনা করে। তবে ওবামা সরকার তা প্রত্যাখ্যান করে। তবে ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধবিমান কেনার উদ্যোগের বিষয়টি আলোচনায় আসে।

Advertisement

এফ-৩৫ আমিরাত যুক্তরাষ্ট্র-ইসরাইল

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম