Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডাকাতের হামলায় সুরেশ রায়নার চাচার মৃত্যু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ০১:৪৮ পিএম

ডাকাতের হামলায় সুরেশ রায়নার চাচার মৃত্যু

Advertisement

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সদ্য অবসর নেয়া ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নার। ধোনির অবসরের দিন তার পথ ধরেই নিজের অবসরের ঘোষণা দেন সুরেশ। প্রিয় সতীর্থর সঙ্গে আইপিএলে থাকছেন বলে ভক্তদের সুখবরও দেন।

কিন্তু শনিবার হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। 

শনিবার আরব আমিরাত থেকে ভারতে ফিরেছেন রায়না। এসেই চাচার মৃত্যুর দুঃসংবাদ পেলেন তিনি। 

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাকাতের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন রায়নার চাচা অশোক কুমার (৫৮)। গত ১৯ তারিখ দিবাগত রাতে পাঞ্জাবের পাঠানকোটের মাধোপুরের কাছে থারিয়াল গ্রামে নিজ বাড়িতেই ডাকাত দলের অতর্কিত আক্রমণে নিহত হন অশোক। এ ঘটনায় অশোকের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মৃতের বড় ভাই শ্যাম লাল নিশ্চিত করেছেন, রায়নার চাচা ছিলেন অশোক। ভারতে নেমে চাচার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রায়না। শিগগিরই চাচার পরিবারের আহত সদস্যদের সঙ্গে দেখা করতে আসছেন রায়না।

পাঠানকোটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসার গুলনিত সিং খুরানা জানিয়েছেন,সরকারি ঠিকাদার ছিলেন অশোক কুমার। ঘটনার দিন বাড়ির ছাদে সপরিবারে ঘুমাচ্ছিলেন অশোক। গভীর রাতে  'কালে কাচ্চেওয়ালা' ডাকাত গ্যাংয়ের তিন-চারজন সদস্য লুটের উদ্দেশে অশোকের বাড়ি ঘেরাও করে। তারা অশোক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করলে সে রাতেই নিহত হন অশোক।  অশোকের ৮০ বছর বয়সী মা সত্য দেবী, তার স্ত্রী আশা দেবী, দুই ছেলে আপিন ও কৌশল গুরুতর আহত হন। 

Advertisement

রায়না চাচা মৃত্যু ডাকাত লুট আইপিএল

Advertisement

আরও পড়ুন

দিল্লিতে আবারও আটক নেহা বোরা

দিল্লিতে আবারও আটক নেহা বোরা

মণিপুরে ফের সহিংসতায় নিহত ৯, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

মণিপুরে ফের সহিংসতায় নিহত ৯, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

৪০ হাজার বাহিনী নামিয়েও আটকানো গেল না ককরোচদের, চাপে মোদি সরকার

৪০ হাজার বাহিনী নামিয়েও আটকানো গেল না ককরোচদের, চাপে মোদি সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম