Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ঘুড়িতে জড়িয়ে উড়ে গেল শিশু! ভাইরাল ভিডিও

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬ এএম

ঘুড়িতে জড়িয়ে উড়ে গেল শিশু! ভাইরাল ভিডিও

Advertisement

তাইওয়ানের নানলিওয়াও সৈকতে ঘুড়ি উৎসবে অদ্ভুত এক কাণ্ড ঘটেছে। গত রোববার বিশালাকার একটি ঘুড়ি ওড়ানোর সময় তিন বছরের একটি মেয়ে জড়িয়ে যায় ঘুড়িতে। 

এরপর তাকে নিয়েই আকাশে উড়তে থাকে ঘুড়িটি! সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও দেখা গেছে, ঘুড়িটি ওড়ানোর প্রস্তুতি চলছে। ঘুড়ি আকাশে উড়তেই ভেসে আসে বাচ্চা মেয়ের চিৎকার। ঘুড়ির সঙ্গে শিশুটিকে আকাশে উড়তে দেখে উপস্থিত জনতাও হতবাক। পরে তাকে নীচে নামিয়ে আনা হয়। 

তবে দুর্ঘটনাবশত ঘুড়ির সঙ্গে উপরে উঠে গেলেও গুরুতর আঘাত লাগেনি মেয়েটির। 

এ ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন সিনচুই শহরের মেয়র লিন ছি চেইন। এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, প্রবল হাওয়ায় জনগণের নিরাপত্তার জন্য আপাতত সেখানে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

 

Advertisement

ঘুড়ি শিশু

Advertisement

আরও পড়ুন

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম