Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

Advertisement

ইয়েমেনের হুথিদের হুশিয়ারির পর সৌদি আরবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারওয়েজ। 

এর মধ্যে আবুধাবি থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে আগামী সপ্তাহ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে ইতিহাদ। একই ধরনের পদক্ষেপ হিসেবে কাতার এয়ারওয়েজও সাময়িকভাবে সৌদি আরবে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।

ইয়েমেনের হুথিরা সৌদি আরবে বিমান চলাচলের বিষয়ে বিভিন্ন দেশকে সতর্ক করার পর এয়ারলাইনগুলো এ সিদ্ধান্ত নিল।

সাম্প্রতিক দিনগুলোতে হুথিদের হামলায় কয়েকজন নিহত হওয়ার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাহরাইনের বিমান সংস্থা গালফ এয়ারও শনিবার পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস ২৩ অক্টোবর আটলান্টা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।

গত শনিবার হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববারের আরেক হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এসব হামলার পর বিমানবন্দরটি বন্ধ রয়েছে। 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকতে পারে। এরই মধ্যে বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করেছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করতে আন্তর্জাতিক এয়ারলাইনস ও যাত্রীদের সতর্ক করেছেন। তার ভাষ্য, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্য বিমানবন্দরগুলো অনিরাপদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের

সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

নষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের

নষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের

আরও পড়ুন

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

দিল্লিতে পুলিশের ভ্যানে নারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম