Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রণব মুখার্জির মেয়েকে সোনিয়া গান্ধীর আবেগঘন চিঠি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৮ এএম

প্রণব মুখার্জির মেয়েকে সোনিয়া গান্ধীর আবেগঘন চিঠি

ফাইল ছবি

Advertisement

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জির জীবনের আলো নিভে গেছে। সোমবার বিকাল পৌনে ৬টায় পরপারে পাড়ি জমান উপমহাদেশের গুণী এ রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ-বিদেশের রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন।

প্রণবকে স্মরণ করে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জির উদ্দেশ্যে চিঠি লিখেছেন ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। আবেগঘন ওই চিঠিতে সহকর্মী প্রণবের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সোনিয়া। বলেন, গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। দশকের বেশি সময় ধরে প্রণব জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন।

সোনিয়ার চিঠি নিচে তুলে ধরা হলো—

‘প্রিয় শর্মিষ্ঠা,
যদিও আপনার শ্রদ্ধেয় বাবা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন, তবু তার মৃত্যুসংবাদ একটা বিরাট ধাক্কা।
পাঁচ দশকের বেশি সময় ধরে প্রণবদা জাতীয় জীবন, কংগ্রেস দল এবং কেন্দ্রীয় সরকারের অবিচ্ছেদ্য ও উল্লেখযোগ্য অঙ্গ ছিলেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, জ্ঞানগর্ভ পরামর্শ এবং বিবিধ বিষয়ে গভীর বোধের অনুপস্থিতিতে আমরা কীভাবে পথ চলব, সে কথা চিন্তা করাও কঠিন।

যে পদেই থাকুন, তাকে অন্য মাত্রা এনে দিতেন প্রণবদা। দলমত-নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে তার হৃদ্যতা ছিল। অপার নিষ্ঠার সঙ্গে তিনি দেশের সেবা করে গেছেন। গত ৫০ বছরে তার জীবন দেশের গত ৫০ বছরের ইতিহাস। কেন্দ্রীয় মন্ত্রী থাকুন বা দেশের রাষ্ট্রপতি— ঘটনাপ্রবাহে অংশগ্রহণ বা তাকে রূপ দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগতভাবে আমার অনেক উষ্ণ স্মৃতি রয়েছে তার সঙ্গে কাজ করার। তার কাছ থেকে কত কী শিখেছি। কংগ্রেস দল তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং সর্বদা তার স্মৃতির প্রতি সশ্রদ্ধ থাকবে।

এই শোকের সময় আপনার, আপনার দাদা এবং গোটা পরিবারের জন্য আমার প্রার্থনা। প্রণবদা কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তার আত্মা শান্তি লাভ করুক।

আন্তরিক শোকসহ
সোনিয়া গান্ধী’

Advertisement

প্রণব মুখার্জি আবেগঘন চিঠি

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম