Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আকাশে উড়ল গাড়ি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৭ পিএম

আকাশে উড়ল গাড়ি

ছবি: সংগৃহীত

Advertisement

গাড়ি উড়ছে আকাশে। আগে হয়ত এমন কিছু আকাশকুসুম কল্পনা বলেই ধরে নেয়া হত। কিন্তু এখন বাস্তবেই আকাশে গাড়ি উড়তে দেখা গেছে।

জাপানের উড়ন্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কাই ড্রাইভ ইঙ্ক এই গাড়ির সফল পরীক্ষা করেছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, নতুন তৈরি করা এই গাড়ির নাম এসডি-০৩। একজন পাইলটসহ গত ২৫ আগস্ট এই গাড়িটিকে উড়তে দেখা গেছে। চার মিনিট ধরে আকাশে ছিল যানটি। এজন্য টয়োটা পরীক্ষা ক্ষেত্রকে বেছে নেয়া হয়েছিল।

জাপানের গাড়ি নির্মাণের ইতিহাসে যা একেবারেই প্রথম কোনো ঘটনা। স্কাই ড্রাইভ নামের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল কারটিভেটর নামের একটি স্বেচ্ছাসেবী গ্রুপের হাত ধরে। 

২০১২ সালে প্রতিষ্ঠিত গ্রুপটি জানায়, বিশ্বখ্যাত বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের অর্থায়ন করেছে।

২০১৯ সালের ডিসেম্বরে এই গাড়ির পরীক্ষা শুরু করেছিল তারা। চলতি বছরের মার্চে এসে যা শেষ হয়েছে। এরপর প্রথমবারের মতো জনসমক্ষে এই গাড়ির পরীক্ষা করা হয়েছে।

সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে গাড়িটি বাজারে আনতে চাচ্ছে তারা। এজন্য জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন নেয়ার চেষ্টা চলছে।

Advertisement

গাড়ি

Advertisement

আরও পড়ুন

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম