Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানাবেন না ফ্রান্স প্রেসিডেন্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২২ পিএম

মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানাবেন না ফ্রান্স প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি

Advertisement

ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদু মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ করলেও বস্তুত বিষয়টির পক্ষেই অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকলে তিনি কখনোই নিষেধাজ্ঞা আরোপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। 
 
বিতর্কিত ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বৈরুত সফররত ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, সাংবাদিকের সিদ্ধান্ত এবং নিউজরুমের পছন্দ নিয়ে কখনোই প্রেসিডেন্টের মন্তব্য করা উচিত নয়। এর কারণ, আমাদের দেশ সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

২০১৫ সালে মহানবী হজরত মুহম্মদকে (সা.) নিয়ে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি এবদু।

এ ঘটনায় প্যারিসে পত্রিকাটির অফিসে এক হামলায় ১২ জন কর্মী নিহত হন। ঘটনায় অভিযুক্তদের বিচার শুরুর আগে আবার ব্যঙ্গচিত্র প্রকাশ করল পত্রিকাটি।

ইসলাম ধর্মীনুযায়ী, হজরত মুহাম্মাদের (স.) কোনো ধরনের অবয়ব আঁকা ধর্ম অবমাননা হিসেবে বিবেচনা করা হয়। তাই এবারও শার্লি এবদুর কার্টুন নিয়ে মুসলিম বিশ্বে চরম সমালোচনা চলছে।
 
Advertisement

মহানবী ব্যঙ্গচিত্র প্রকাশ ফ্রান্স প্রেসিডেন্ট

Advertisement

আরও পড়ুন

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

বাড়ির বাইরে ৫০ পুলিশ, ‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি!

বাড়ির বাইরে ৫০ পুলিশ, ‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি!

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম