Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাড়ির বাইরে ৫০ পুলিশ, ‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

বাড়ির বাইরে ৫০ পুলিশ, ‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি!

Advertisement

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ উঠেছে। তার দাবি, বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। বাইরে বেরোলেই সাদা পোশাকের পুলিশ তাকে অনুসরণ করছে। 

কোনো বিক্ষোভে যোগ দিতে গেলেই আটকের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব রাঠি জানান, সোমবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সুপ্রিম কোর্ট অভিমুখী পদযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ধ্রুব রাঠি বলেন, ‘আমি প্রতিবাদে যোগ দিতে চাই। কিন্তু আমার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য রয়েছেন। আমি যেখানেই যাই, তাঁরা আমাকে অনুসরণ করেন। কোনো বিক্ষোভের কাছে গেলেই আমাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’

তার আরও দাবি, তিন-চারটি গাড়িতে করেও পুলিশ তাকে অনুসরণ করছে। তবে সম্ভাব্য ভিসা তদন্তের বিষয়টি নাকচ করেছেন তিনি।

ধ্রুব বলেন, ‘আমি ভারতীয় নাগরিক। আমার ক্ষেত্রে ভিসার কোনো প্রশ্নই নেই।’

এর আগে শনিবার দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে আটক করেছিল পুলিশ। রোববার প্রকাশিত একটি ভিডিওতে ওই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন তিনি।

ভিডিওবার্তায় ধ্রুব রাঠি বলেন, শনিবার সকাল ৭টার দিকে তার বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক জড়ো হন। তার মা দরজা খুললে সাধারণ পোশাকে থাকা কয়েকজন তাকে ধাক্কা দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর তারা সরাসরি তার শোবার ঘরে চলে যান।

তিনি বলেন, তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তাকে কথা বলা বা কিছু করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি জুতা পরার সময়টুকুও দেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, এ সময় তার মা চিৎকার করছিলেন।

ধ্রুব রাঠির অভিযোগ, তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তার নিজের ও তার বাবা-মায়ের ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাকে এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হয়। থানায় আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি।

তিনি বলেন, তাকে বারবার বলা হচ্ছিল, এটি গ্রেফতার বা আটক নয়; তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ ২২ থেকে ২৩ ঘণ্টা আটকে রাখার পর তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনাকে অপহরণ ছাড়া আর কী বলা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মোদি সরকারের কট্টর সমালোচক কে এই ধ্রুব রাঠি

মোদি সরকারের কট্টর সমালোচক কে এই ধ্রুব রাঠি

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

ধ্রুবকে ছাড়লেও হেফাজতে সিজেপির শীর্ষ তিন নেতা

সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে

সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হলো ধ্রুব রাঠিকে

আরও পড়ুন

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

বাড়ির বাইরে ৫০ পুলিশ, ‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি!

বাড়ির বাইরে ৫০ পুলিশ, ‘গৃহবন্দি’ ধ্রুব রাঠি!

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম