Logo
Logo
×
   

আন্তর্জাতিক

করোনার কারণে সূ চির নির্বাচনী প্রচার বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮ পিএম

করোনার কারণে সূ চির নির্বাচনী প্রচার বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মিয়ানমারের নেত্রী অন সাং সূ চি তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করেছেন।

সোমবার তার প্রথম নির্বাচনী প্রচারণার বাতিল করেন তিনি। হঠাৎ করে দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা বন্ধ করতে বাধ্য হয়েছেন সূ চি। খবর আরব নিউজের।
 
রোববার নতুন করে ১০০ জন এবং সোমবার আরও ৪৫ জন করোনায় আক্রান্তের পর সূ চি এ সিদ্ধান্ত নিয়েছেন।

৮ নভেম্বার অনুষ্ঠিতব্য দেশটিতে জাতীয় নির্বাচনের আগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর মঙ্গলবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙুনে নির্বচনী প্রচারনা চালানোর কথা ছিল।

করোনা. সূ চি. নির্বাচনী. প্রচার বন্ধ.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম