Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় আটক মার্কিন গুপ্তচরের নাম প্রকাশ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪১ পিএম

ভেনিজুয়েলায় আটক মার্কিন গুপ্তচরের নাম প্রকাশ

Advertisement

ভেনিজুয়েলার বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্সের কাছ থেকে আটক মার্কিন গুপ্তচরের নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির সরকার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম উলতিমাস নোতিসিয়াস জানিয়েছে, গত বৃহস্পতিবার আরও তিনজনসহ আমেরিকার যে গুপ্তচরকে আটক করা হয়েছে তার নাম জন হিথ ম্যাটিউ এবং তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য। খবর রয়টার্সের।

তাকে সহযোগিতাকারী তিন ব্যক্তির মধ্যে একজন ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড বাহিনীর মেজর।  

ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন প্রদেশ থেকে জুলিয়া প্রদেশে যাওয়ার সময় তাদের আটক করা হয়। শুক্রবার এক ভাষণে তাদের আটকের খবর জানিয়েছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ম্যাটিউ ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন এবং আটকের সময় তার কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন, কয়েকটি ক্রেডিট কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউস এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নিকোলাস মাদুরো শুক্রবারের ভাষণে অন্য প্রসঙ্গে জানিয়েছিলেন, সম্প্রতি ভেনিজুয়েলা কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় কারাবোবো প্রদেশের এলপালিতো শোধনাগারে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে হামলার একটি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে।

গত মাসে মাদুরোকে উৎখাতের অপচেষ্টার দায়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক দুই সদস্যকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ভেনিজুয়েলার একটি আদালত।  

মাদুরোকে উৎখাতের জন্য দীর্ঘ দিন ধরে তৎপরতা চালিয়ে আসছে মার্কিন সরকার। এ লক্ষ্যে তারা দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ নানা পদক্ষেপ নিলেও মাদুরো এসবের থোরাই কেয়ার করছেন।

Advertisement

ভেনিজুয়েলা. আটক. মার্কিন গুপ্তচর. নাম প্রকাশ.

Advertisement

আরও পড়ুন

দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা খুলল পাকিস্তান

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম