Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আরও ৫ দেশ’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮ এএম

‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আরও ৫ দেশ’

ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসও বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে আরও পাঁচটি দেশ গুরুত্বসহকারে বিবেচনা করছে।

এর আগে চলতি সপ্তাহে দখলদার রাষ্ট্রটির সঙ্গে শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দিলেও সেই পাঁচটি দেশ নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

উইসকনসিনে নির্বাচনী প্রচারে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করে নিয়ে যাচ্ছিল এয়ার ফোর্স ওয়ান।

মিডোস বলেন, তিনটি দেশই ওই অঞ্চলের। কিন্তু এর বেশি কিছু তিনি বলতে অস্বীকার করেন।

আরও অনেক দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তবে সম্ভাব্য এসব দেশের মধ্যে ওমান একটি। 

দেশটির রাষ্ট্রদূত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আমিরাতের শান্তি চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সৌদি আরবও অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপনে অবশেষে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

সৌদি

Advertisement

আরও পড়ুন

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম