Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আমিরাতে মসজিদে তারাবি নামাজ আদায়ের ঘোষণা 

Advertisement

Icon

আব্দুল্লাহ আল শাহীন, আমিরাত থেকে

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১০:৫৯ পিএম

আমিরাতে মসজিদে তারাবি নামাজ আদায়ের ঘোষণা 

Advertisement

সংযুক্ত আরব আমিরাতে এ বছর মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দেয়া হয়েছে। 
মঙ্গলবার (১৬ মার্চ) জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তবে মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না। 

এশা ও তারাবি মিলে নামাজের সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলাদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা চলমান রাখা হয়েছে। 

কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের ওপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।  

এদিকে আমিরাতে কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিল। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় করতে হয়েছিল। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর।
 

Advertisement

নামাজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম