Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৫ পিএম

আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি

Advertisement

অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন’ বা ‘মিম’ দলের প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকালে দিল্লি সীমানা লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশের একটি টোল প্লাজায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর সন্ধ্যায় ওয়াইসি বলেন, গুলি চালানোর পরেই অস্ত্র ফেলে পালায় হামলাকারীরা। ঘটনার কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার ফেটে যায় বলে জানান তিনি। তাকে অন্য একটি গাড়িতে দিল্লি ফিরতে হয়।

টুইটারে ওয়াইসি লিখেছেন, মেরঠের কিথৌরে ভোটের প্রচারে অংশ নেওয়ার পর দিল্লি ফিরছিলাম। ছজারসি টোল প্লাজার কাছে দু’জন আমার গাড়ি লক্ষ্য করে তিন-চার রাউন্ড গুলি চালায়। তাদের দলে মোট ৩-৪ জন ছিল। হামলার পেছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বলে তার আশঙ্কা।

তেলঙ্গানার হায়দরাবাদের সংসদ সদস্য ওয়াইসির দল এ বার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে স্থানীয় কয়েকটি ছোট সংগঠনের সঙ্গে সমঝোতা করে লড়তে নেমেছে। আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মিম সংখ্যালঘু ভোটে থাবা বসালে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নেতৃত্বাধীন জোট বেকায়দায় পড়তে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।

এদিকে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আসাউদ্দিন ওয়াইসির অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন ‘মিম’

Advertisement

আরও পড়ুন

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

হুথিদের হামলায় বিধ্বস্ত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ, নিহত ৪

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা হুথিদের

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

বিজ্ঞাপনের ফাঁদে ডিজিটাল গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম