Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫০ এএম

এক সঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই!

প্রতীকী ছবি

Advertisement

অনেক স্বপ্ন নিয়ে শুরু হওয়া রঙিন সংসার অনেক কারণেই ভেঙে যেতে পারে। তাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যদি একসঙ্গে তিনভাই-ই তাদের স্ত্রীদের তালাক দেয়, তাহলে সেটা অবাক হওয়ার বিষয় বৈকি।  

তবে বাস্তবে সেই অবাক করা ঘটনাই ঘটেছে। কয়েক মিনিটের ব্যবধানে তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন।  আর বিচ্ছেদের পিছনের কারণটাও হৃদয়বিদারক বলে গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। স্ত্রীদের অসুস্থ মাকে দেখভাল করতে না দেখে ক্ষেপে যান তিন ভাই-ই। এই কারণে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন। 

জানা গেছে, ওই তিনভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না।
 
এদিকে, ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে ক্ষেপে গিয়ে তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। 

Advertisement

আলজেরিয়া তিন ভাই তালাক

Advertisement

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘ম্যাস শ্যুটিংয়ে’ তরুণীসহ চারজন গুলিবিদ্ধ

অস্ট্রেলিয়ায় ‘ম্যাস শ্যুটিংয়ে’ তরুণীসহ চারজন গুলিবিদ্ধ

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরাবে কিনা, জানাল রাশিয়া

নাইজেরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা, ব্যাপক লুটপাট

নাইজেরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা, ব্যাপক লুটপাট

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

৫০০ কোটি রুপির ‘ভাগ বাটোয়ারা’ নিয়ে বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম