Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গ্যাংস্টারের সঙ্গে ‌‌‘চুক্তি’ করে প্রাণে বাঁচেন অরিজিত সিং

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৫:৪৯ পিএম

গ্যাংস্টারের সঙ্গে ‌‌‘চুক্তি’ করে প্রাণে বাঁচেন অরিজিত সিং

Advertisement

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা। রোববার (২৯ মে) পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। 

সিধু গ্যাংস্টারদের থেকে ৪ বছর ধরে হুমকি পাচ্ছিলেন বলে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী মিকা সিংহ জানিয়েছেন। পরে অবশ্য কানাডার এক গ্যাংস্টার নিজেই এ খুনের দায় স্বীকার করেন।

২৮ বছর বয়সি এ গায়কের মৃত্যুতে যখন তোলপাড় ভারতের বিনোদন জগত তখন অবিশ্বাস্য এক তথ্য সামনে এলো।  এর আগে এমন গ্যাংস্টারের খপ্পরে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও। প্রাণ বাঁচাতে গ্যাংস্টারের সঙ্গে গানের চুক্তি করেন তিনি।  

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২০১৫ সালে দুঁদে গ্যাংস্টার রবি পূজারী অরিজিৎ সিংয়ের ম্যানেজার তরসানেকে ফোন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৫ কোটি রুপি দিতে বলেন। সেই মুহূর্তে অত টাকা দিতে অস্বীকৃতি জানান অরিজিৎ সিং। তবে নিজের প্রাণ বাঁচাতে বিনামূল্যে কয়েকটি অনুষ্ঠান করার চুক্তিতে যেতে বাধ্য হন তিনি।

একটি ওয়েবসাইটের বরাতে এ খবর দিলেও এ বিষয়ে অরিজিৎ সিংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, শনিবার পাঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তাদের মধ্যে গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালাও ছিলেন। আর সেদিনই নিহত হন এ গায়ক।

Advertisement

গ্যাংস্টার ‌‌চুক্তি প্রাণ বাঁচেন অরিজিত সিং

Advertisement

আরও পড়ুন

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম